জাকির হোসেন বালিয়াকান্দি প্রতিনিধি:
বাংলাদেশ আওয়ামীলীগ রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা শাখার নব-গঠিত কমিটির প্রথম সভা রবিবার বিকালে উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান মোল্লার সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ সামছুল আলম মিয়া সুফির পরিচালনায় আওয়ামীলীগের নতুন কার্যলয় ফিতা কেটে উদ্বোধন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য বীর মক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, আব্দুর সাত্তার খান, এ.কে. এম ফরিদ হোসেন বাবু, রেজাউল করিম, নায়েব আলী শেখ, জীবন কৃষ্ণ সাহা, আব্দুস সত্তার ফকির, ডাঃ অপূর্ব কুমার রায়, মোঃ আতাউর রহমান।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ হারুন, নারোধ চন্দ্র বাছার প্রমুখ। এ সময় ৭ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ উপজেলার আওয়ামীলীগ যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগসহ বিভিন্ন নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।