আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

বালিথুবা পশ্চিম ও রূপসা দক্ষিণে মনোনয়ন প্রত্যাশী ১৫ জন 

কে এম নজরুল ইসলাম : 
বৃষ্টি উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে নেতাকর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে সম্পন্ন হলো চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ১নং বালিথুবা (পশ্চিম) ও ১৬নং রূপসা (দক্ষিণ) ইউনিয়ন আওয়ামীলীগের তৃণমূল বর্ধিত সভা।  
১৯ অক্টোবর মঙ্গলবার সকালে উপজেলার বালিথুবা (পশ্চিম) ইউনিয়নের চান্দ্রা ইমাম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজ মিলনায়তনে ইউনিয়ন আ’লীগের সভাপতি আলহাজ্ব বাচ্চু স্বর্ণকারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিল্লাল খান এবং আ’লীগ নেতা আহসান হাবিব নেভীর যৌথ পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সাহেদ সরকার।
উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান, ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা মুক্তিযোদ্ধা কমাণ্ডার সহিদ উল্যা তপাদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলামগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, কার্যনির্বাহী সদস্য আবু তালেব সর্দার, ইকবাল হোসেন মিঠু, ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হারুন অর রশীদ, যুবলীগ নেতা আকবর হোসেন মনির প্রমুখ।
বর্ধিত সভায় তৃণমুলের নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১নং বালিথুবা পশ্চিম ইউনিয়নের ৬জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব বাচ্চু মিয়া স্বর্ণকার, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন খান (বিল্লাল মাস্টার)
বর্তমান চেয়ারম্যান শফিকুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক আনিসুজ্জামান বকাউল, আওয়ামীলীগ নেতা মনির হোসেন মজুমদার, ইঞ্জিনিয়ার হারুন অর রশিদ।
একইদিন বিকালে উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের তৃণমূল আওয়ামীলীগের বর্ধিত সভা গৃদকালিন্দিয়া বাজারস্থ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান ইসকান্দার আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ার হোসের কালুর পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী।
সাধারণ সম্পাদক আবু সাহেদ সরকার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জি এস তছলিম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক আলামগীর হোসেন স্বপন, আরিফুর রহমান আজাদ, সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক ফারুকী, প্রচার সম্পাদক সুলতান আহমেদ রিপন, কার্যনির্বাহী সদস্য ইকবাল হোসেন মিঠু প্রমুখ।
পরে বর্ধিত সভায় তৃণমূলের নেতাকর্মীদের প্রস্তাব সমর্থনের মাধ্যমে ১৬নং রূপসা দক্ষিণ ইউনিয়নের ৯জন প্রার্থী চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন প্রার্থী হিসেবে তালিকাভুক্ত হন। এরা হলেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বর্তমান চেয়ারম্যান ইসকান্দার আলী, সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অহিদুর রহমান।
উপজেলা কৃষকলীগের সভাপতি আ. ছাত্তার পাটওয়ারী, উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মহিউদ্দিন ভূঁইয়া ইরান, ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আ. কাদের খোকন, উপজেলা যুবলীগ নেতা কামরুজ্জামান সবুজ, উপজেলা যুবলীগের সদস্য জহিরুল ইসলাম, যুবলীগ নেতা মুকুল খান ও মনির হোসেন।
এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম হয়েছিল বলেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে বাংলাদেশ আজ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে। তার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু হচ্ছে। এখনও আওয়ামীলীগের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। এজন্য আওয়ামীলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যবদ্ধ আওয়ামীলীগ অনেক বেশি শক্তিশালী। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরও এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ