আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বাপা ও ওয়াটারকিপারস বাংলাদেশ এর উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:

বাপা ও ওয়াটারকিপারস বাংলাদেশ এর উদ্যোগে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা মুলক কর্মসূচিতে মাস্ক ও সাবান বিতরণ করা হয়েছে । বিশ্বে মহামারী করোনা ভাইরাসে স্তব্ধ গোটা মানবজাতি ।

এই ভাইরাসটি বর্তমানে কিছুটা শিথিল হলেও এখনো আতংক কাটেনি মানুষের মনে । তাই এই মহামারী থেকে রক্ষা পেতে করোনা ভাইরাস সংক্রমণ রোধ এবং জনসচেতনতার লক্ষ্যে হাত ধোঁয়ার সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে ।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ওয়াটারকিপারস বাংলাদেশ এর উদ্যোগে ১১মে (বুধবার) সকাল ১১টার সময় মাতারবাড়ী কে. জি. এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি মাষ্টার মোঃ নুরুন্নবীর নেতৃত্বে হাত ধোঁয়ার সাবান ও মাস্ক বিতরণকালে উপস্থিত ছিলেন ,

বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক , যুগ্ন সাধারণ সম্পাদক আলা উদ্দিন আলো , সদস্য আলী আজগর , সদস্য শাবনাজ সোলতানা , মাষ্টার রিদুয়ান কাদের ও ফরহাদ হোছাইন প্রমূখ ।

মাতারবাড়ী কে জি এন্ড মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী সহ মাতারবাড়ীর তিন শত নারী-পুরুষের মাঝে করোনা ভাইরাস সম্পর্কিত সচেতনতা কর্মসূচি উপলক্ষ্যে হাত ধোঁয়ার সাবান ও মাস্ক বিতরণ করা হয়েছে ।

বাপা ও ওয়াটারকিপারস বাংলাদেশ এর উদ্যোগে স্বাস্থ্য বিষয়ক ও জনকল্যাণ মুলক এই কর্মসূচি কে স্বাগত জানিয়েছেন এলাকাবাসী ।

এর আগেও বাপা ও ওয়াটারকিপারস বাংলাদেশ মহেশখালীতে করোনাভাইরাস প্রতিরোধে জনসচেতনতার লক্ষ্যে পোষ্টার , লিফলেট ও মাস্ক বিতরণ করা হয় ।

করোনাকালে অসহায় জেলেদের মাঝে চাউল বিতরণ সহ বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিল বাপা ও ওয়াটারকিপারস বাংলাদেশ ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ