মহেশখালী প্রতিনিধি :
কক্সবাজারের মহেশখালীতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন দিবস পালন করেছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখা ও ওয়াটারকিপারস বাংলাদেশ ।
১৪ ফেব্রুয়ারি সন্ধ্যা ৭টার সময় মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের ইউনুছখালী বাজারে কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির কার্যালয়ে বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সভাপতি মোছাদ্দেক ফারুকীর সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয় ।
সুন্দরবন দিবসের আলোচনা সভায় সম্মানীত অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার সহ-সভাপতি সাংবাদিক ও শিক্ষক আমিনুল হক । বক্তব্য রাখেন বাপা মহেশখালী আঞ্চলিক শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক আলা উদ্দিন আলো ,
কম্বাইন্ড হিউম্যান রাইটস এর মহেশখালীর সভাপতি গিয়াস উদ্দিন শাহীন , উপজেলা মৎস্য প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমূখ । বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) মহেশখালী আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক এর সঞ্চালনায় সুন্দরবন দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ,
চিংড়ি ব্যবসায়ী শাহাদাত উল্লাহ ফেজু , লবন ব্যবসায়ী শামসুল আলম , কোহেলিয়া মৎস্যজীবি সমবায় সমিতির সভাপতি নুরুল কাদের সহ শিক্ষক , স্থানীয় জেলে , লবন চাষী ও ব্যবসায়ী , পান চাষী ও ব্যবসায়ী এবং বিভিন্ন পেশার লোকজন এতে উপস্থিত ছিলেন ।
বক্তারা বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের তাৎপর্য বর্ণনা করে সমগ্র উপকূলের ম্যানগ্রোভ রক্ষায় যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবী জানান ।
একই সাথে মহেশখালী কোহেলিয়া নদী দখল দূষণের হাত থেকে উদ্ধার করে আগের মত ফিরিয়ে দেওয়ার দাবীও জানানো হয় । বাংলাদেশ বাঁচাতে বিশ্ব ঐতিহ্য সুন্দরবন রক্ষার কোন বিকল্প নাই বলেও জানান বক্তারা ।