জাবি প্রতিনিধি:
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ১৩-তম প্রজাপতি মেলায় সেরা রিপোর্টের জন্য পুরষ্কার পেয়েছেন যমুনা টেলিভিশনের সাভার প্রতিনিধি মাহফুজুর রহমান নিপু।
গত (২৪ নভেম্বর) শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামের সামনে অনুষ্ঠিত এ মেলায় তাকে পুরষ্কার দেওয়া হয়। তার হাতে পুরষ্কার ও সনদপত্র তুলে দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম।
পুরষ্কার পাওয়ায় উচ্ছসিত মাহফুজুর রহমান বলেন, ‘আমি অ্যাওয়ার্ড পেয়ে অনেক বেশি আনন্দিত। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলার আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ। এটি আমার কাজের স্পৃহা আরও বেশি বাড়িয়ে দিবে। আমি চাই সবাই প্রকৃতির প্রতি আরও যেনো সদয় হয়। প্রাণ-প্রকৃতির ক্ষতি হয় এমন কাজ থেকে বিরত থাকে।’
উল্লেখ্য, ২০১০ সাল থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ আয়োজন করে আসছে প্রজাপতি মেলা। এবছর প্রথমবারের মত বাটারফ্লাই মিডিয়া অ্যাওয়ার্ড চালু করেছে তারা।