আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বাচঁতে চায় জাহিদুল

নিজস্ব প্রতিবেদক :

দুরারোগ্য কিডনি রোগে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সাভার বেদেপল্লী এলাকার মোঃ জাহিদুল ইসলাম(৩০)। বর্তমানে তিনি রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিসেস এ্যান্ড ইউরোলজি হাসপাতাল থেকে চিকিৎসা নিচ্ছেন।

চিকিৎসকরা জানান, রোগীর অবস্থা বেশ সংকটাপন্ন। তার নিয়মিত ডায়ালাইসিস করানো হচ্ছে। রোগীর শরীরের যা অবস্থা, তাতে আশংকার কারণ আছে। একটি কিডনি প্রতিস্থাপন করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

রোগীর স্ত্রী আয়েশা বেগম জানান, দুই সন্তানের পিতা জাহিদুলের কিডনি প্রতিস্থাপনের জন্য প্রয়োজন প্রায় ১০ লাখ টাকা। কিন্তু আমার কবিরাজ শ্বশুড়ের পক্ষে এই ব্যয়বহুল চিকিৎসা চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। প্রায় ৫ বছর ধরে চিকিৎসা চলছে আমার স্বামীর। আমার শ্বশুড়ও দীর্ঘদিন ধরে অসুস্থ। জাহিদুলের চিকিৎসা করাতে গিয়ে এখন তার পরিবার প্রায় নিঃস্ব। আমি কোন কাজ করতে পারিনা। স্বামীর সেবা করে পরিবার সামলাতেই দিন শেষ হয়ে যায়। আমার স্বামী আমার শ্বশুড়ের কাজে সহায়তা করত। এখন তাও করতে পারেনা।

তার পরিবারের সদস্যরা জানান, দুই বছর ধরে ডায়ালাইসিস করা হচ্ছে। তাদের পক্ষে জাহিদুলের চিকিৎসাব্যায় চালানো আর সম্ভব নয়। জাহিদুলকে বাঁচাতে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।

জাহিদুলকে সাহায্য পাঠানোর ঠিকানা: ডাচ বাংলা ব্যাংক: সাভার শাখা হিসাব নং: ৭০১৭০১৭০০৩৯৭৫। বিকাশ ও নগদঃ ০১৭৬৮ ২৩৭২৭৭, যোগাযোগ জাহিদুলের পিতা মোঃ শফিক : ০১৯০৯৯৪০২১০

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ