দেলওয়ার হোসাইন, পেকুয়া, কক্সবাজার :
কক্সবাজারের পেকুয়ায় বাংলাদেশ স্কাউট’স পেকুয়া উপজেলার ত্রি- বার্ষিক সম্মেলন – ২৩ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ ইউছুপ কে সাধারণ সম্পাদক মনোনীত করায় সংবর্ধনা দিয়েছে রাজাখালী ফৈজুন্নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক-শিক্ষিকা,প্রভাষক,কর্মচারী ও শিক্ষার্থীরা।
১০ অক্টোবর মঙ্গলবার সকাল ১০ টায় কলেজ মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এতে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ এর অধ্যক্ষ মোহাম্মদ মোহাম্মদ ইউছুপ।
বক্তব্য রাখেন, রাজাখালী ফৈজুন্নেছা উচ্চবিদ্যালয় এন্ড কলেজের উপাধ্যক্ষ ছৈয়দুল আলম, সিনিয়র শিক্ষক জসীম উদ্দিন, প্রবীর মজুমদার,নুরুল হোছাইন, মাওলানা আবদুল খালেক,জাহাঙ্গীর আলম প্রমুখ।
এসময় অত্র উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের শিক্ষক- শিক্ষিকা, প্রভাষক, কর্মচারী ও শিক্ষার্থীরা সংবর্ধিত অথিতিকে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন।