আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের কমিটি গঠন

সাভার প্রতিনিধি :

গত ২১ অক্টোবর ২০২৪ (সোমবার) গাজী রুবেল রানাকে সভাপতি, আরিফ আহমেদ-কে সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদ কবির সহ ৪১ সদস্য বিশিষ্ট আগামী ১ বছরের জন্য বাংলাদেশ যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তর শাখার কমিটির অনুমোদন দেয় যুব অধিকার পরিষদ কেন্দ্রীয় কমিটি।

নবনির্বাচিত কমিটির সভাপতি- গাজী রুবেল রানা, সাধারণ সম্পাদক- আরিফ আহমেদ, সাংগঠনিক সম্পাদক- মোঃ রাশেদ কবির; কেন্দ্রীয় কমিটির সভাপতি- মনজুর মোর্শেদ মামুন; সাধারণ সম্পাদক- নাদিম হাসান; সাংগঠনিক সম্পাদক- মুনতাজুল ইসলাম এবং উপ-কমিটির দায়িত্বে থাকা আবু রায়হান, ইসরাফিল ইসলাম খোকন সহ ঢাকা জেলা উত্তর-এর সকল নেতাকর্মী ও দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন।

তার উপর অর্পিত দায়িত্ব যেন সঠিকভাবে পালন করতে পারে এই জন্য দোয়া চেয়েছেন‌ নবনির্বাচিত কমিটির সভাপতি গাজী রুবেল রানা। ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ এর সকল পর্যায়ের নেতাকর্মীদের সহযোগিতা কামনা করেন তিনি।

আগামীতে ঢাকা জেলা উত্তরকে একটি রোল মডেল ইউনিট হিসেবে গড়ে তোলার লক্ষ্যে ছাত্র, যুব, শ্রমিক ও গণঅধিকার পরিষদের সকল নেতাকর্মীকে পাশে চান। সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি আরো বলেন আগামী ১ মাসের মধ্যে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ে কমিটি দিবে, সেই লক্ষ্যে কাজ করতে সকলের সহযোগিতা কামনা করেন।

সাধারণ সম্পাদক- আরিফ আহমেদ বলেন, “আমার উপর অর্পিত এই পবিত্র আমানত আমার শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও যেনো রক্ষা করতে পারি। সৎ ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে পারি।

পদ পদবী মানেই ক্ষমতা নয়, পদ পদবী মানেই চেয়ার পাওয়া নয় বরং পদ পদবী মানে অনেক বড় আমানত, সততা ও ন্যায়-নিষ্ঠার সাথে কাজ করে যাওয়া।

তিনি আরও বলেন, “ঢাকা জেলা উত্তর যুব অধিকার পরিষদ সাভার, আশুলিয়া ও ধামরাইয়ের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত বাংলাদেশ গঠনের লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাবে।” এছাড়াও তিনি কেন্দ্রীয় কমিটি, নবনির্বাচিত কমিটিসহ দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ