আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের নির্মানাধীন ভবনে ধস,

নিজস্ব প্রতিবেদক :

ঢাকার সাভারের বাংলাদেশ পরমাণু শক্তি গবেষণা কেন্দ্রের একটি ১২ তলা ভবনের নির্মানাধীন ছাদে ধসে পড়ার ঘটনা ঘটেছে।

আহত শ্রমিকদের উদ্ধারে ডিইপিজেড ফায়ার সার্ভিস কর্যক্রম শুরু করেছ। তবে ঘটনা ঘটার পর থেকেই পরমাণু শক্তির কর্মকর্তারা গা ঢাকা দিয়েছে।

শুক্রবার (১০ মার্চ) বিকেল ৪ টা ৪০ মিনিটের দিকে ঢাকার আশুলিয়ার গনকবাড়িতে অবস্থিত গবেষণা কেন্দ্রের ১২ তলা ভবনটির নির্মানাধীন ছাদ ধসে পড়ে।

সাভারের ডিইপিজেড ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জহিরুল ইসলাম বলেন, ভবনটি আমাদের ফায়ার সার্ভিস স্টেশনের খুব কাছেই।

ঘটনাটি ঘটার পর পরই আমরা আসি। এখানে এসে দেখতে পেয়েছি ভবনটি নির্মান কাজ চলছিলো। ১২ তলা ভবনের ১২ ও ১১ তলার ফ্লোর ভেঙে পরেছে। এখনও হতাহতের ব্যাপারে আমরা নিশ্চিত হতে পারিনি।

তিনি আরো বলেন, নির্মানাধীন ভবনটির ইঞ্জিনিয়ার ও ঠিকাদারসহ শ্রমিকরা অনেকে পালিয়ে গেছে। তাই ধসে যাওয়া অংশে কেউ আটকে আছে কিনা তা নিশ্চিত হতে পারছি না। আমরা এখানে হেড কাউন্টিং করছি। পরে বিস্তারিত তথ্য দিতে পারবো।

যোগাযোগ করা হলে গণপূর্তের সাভার কার্যালয়ের উপ-প্রকৌশলী মিজানুর রহমান বলেন, ভবনটি আমরা বা গণপূর্ত নির্মান করছে না।

ভবনটি পরমাণু শক্তির নিজস্ব প্রকৌশলী এবং কনসালটেন্টরা নির্মান করছে৷ নির্মান ত্রুটির বা ভবন ধসের কারণ তারা ভালো বলতে পারবেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ