মুকুল কুমার বসু বোয়ালমারী প্রতিনিধি :
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সম্পাদক হয়েছেন রাফসান জানী। গত ১৩ জুলাই ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।
রাফসান জানী ফরিদপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদ তেজগাঁও কলেজ শাখার সভাপতি।
রাফসান জানী বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মরহুম তফসির আহমেদ মাষ্টারের ভাতিজা।
রাফসানের বাবা ছিদ্দিকুর রহমান জাতীয় শ্রমিক লীগের যশোর জুট ইন্ডাস্ট্রি শাখার সাধারণ সম্পাদক ছিলেন।
চাচা তফসির আহমেদ মাষ্টার ও বাবা ছিদ্দিকুর রহমানের হাত ধরেই তার ছাত্র রাজনীতিতে হাতেখড়ি।
তেজগাঁও কলেজে পড়াশোনার পাশাপাশি সাধারণ ছাত্রদের যে কোন সমস্যায় এগিয়ে যেতেন। আওয়ামী লীগের যে কোন কর্মসূচিতে প্রথম সারিতে থেকে তিনি নেতৃত্ব দিয়েছেন।
এক প্রশ্নের জবাবে রাফসান জানী বলেন, আমি কোন পদের জন্য ছাত্র রাজনীতি করিনি। মুজিব আদর্শের একজন সৈনিক হিসেবে নিজেকে গড়ার চেষ্টা করেছি।
বিভিন্ন সময়ে সাধারণ ছাত্রদের অধিকার আদায়ে পাশে ছিলাম, ইনশাল্লাহ আগামীতেও থাকব। সংগঠন থেকে যে দায়িত্ব আমাকে দেয়া হয়েছে সেটি পালনে সচেষ্ট থাকব ও বর্তমান প্রধানমন্ত্রীর উন্নয়নের হাতকে আরও শক্তিশালী করার লক্ষ্যে কাজ করে যাব।