কমলগঞ্জ প্রতিনিধি, মৌলভীবাজার:
বাংলাদেশ আওয়ামীলীগের ৭২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ ২৩/৬/২১ইং রোজ বুধবার দুপুরে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ পৌরসভার পক্ষ থেকে কমলগঞ্জ পৌর এলাকার জনসাধারণের মধ্যে বিভিন্ন প্রজাতির ১০০০ চারা গাছ বিতরণ করা হয়।চারা গাছ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার দুই বারের নির্বাচিত মেয়র ও কমলগঞ্জ উপজেলা যুবলীগের আহবায়ক জননেতা জুয়েল আহমেদ।এছাড়াও উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলরগণ,উপজেলা যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন আওয়ামীলীগ জনমানুষের দল,শোষিত ও নিপিড়ীত মানুষের আওয়ামীলীগ অতীতেও ছিল,বর্তমানে আছে ভবিষ্যতে থাকবে।আওয়ামীলীগের জন্ম হয়েছিল বলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে স্বাধীন বাংলাদেশের জন্ম হয়েছে আজ আমরা শৃঙ্খলমুক্ত স্বাধীন দেশের নাগরিক। বর্তমানে বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্ব দরবারে এগিয়ে যাচ্ছে সুনামের সাথে,তাছাড়া করোনা বিস্তার রোধে মাননীয় প্রধানমন্ত্রীর উদ্যোগের প্রসংশা করেন।
এসময় উপস্থিত সকল জনসাধারণকে মেয়রের পক্ষ থেকে মিষ্টি মুখ করানো হয়।