আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বাঁচতে চাই ক্যান্সারে আক্রান্ত হোসেন আহমেদঃ সাহায্যের আকুতি

সাজন বড়ুয়া সাজুঃ

যে বয়সে দুরন্তপনায় পরিবার নিয়ে হাসিখুশিতে দিন পার করার কথা সে বয়সে এক যুবকের দিনকাটে যেন এখন শয্যাশয়ী। লড়ে যাচ্ছে মৃত্যুর সাথে পাঞ্জা।

বলছিলাম কক্সবাজারে শহরের বিজিবি ক্যাম্প এলাকার বাসিন্দা হোসেন আহমেদ এর কথা।

বছর খানিক আগেও দুই সন্তান এবং স্ত্রী নিয়েও নিয়ে সুখেই ছিল টমটম চালক হোসেন আহমেদ।

হঠাৎ মরণব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়ে এখন দিন পার হয় বিছানায়।তারপরও মরণব্যাধি এই অসুখের সাথে লড়ে যাচ্ছে কিছুকাল বেঁচে থাকার আশায়,

আছে হয়তো সুদিন ফিরবে,অসুস্থ মানুষটি হবে সে সুস্থ।

হোসেন আহমেদ এর স্ত্রী রুজিনা আক্তার জানান পরিবারের দুই সন্তান এবং অসুস্থ স্বামীকে নিয়ে দিন কাটছে অভাব অনটনে।যা ছিল সেটা দিয়ে করিয়েছিল স্বামীর চিকিৎসা,তবে পরিবর্তন হয়নি,

উল্টো হারিয়েছে শেষ সম্বলটুকু,এছাড়া রাজনৈতিক নেতা এবং সমাজের বিত্তবানদের কাছে গিয়ে তেমন সহায়তা পাচ্ছেন না। অনেকে আশ্বাস দিয়ে আর খোজঁখবর নেয় না।
তারপরও তার অনুরোধ এই দুঃসময়ে যে দেশের মানুষ পাশে থাকুক।

হোসেন এমন দুর্দসায় মন ব্যাতিত করেছে এলাকার মানুষদেরও। এলাকার যুবক রখন আহমেদ রাকিব জানান তারা জানান যতটুকু পেরেছে সাহায্য করেছে এবং হোসেন আহমেদের জন্য বিভিন্নজনের কাছ থেকেও সহায়তা চেয়েছে।

একেকটা রাত একেকটা দিন এখন হোসেন আহমেদ এর কাছে বেঁচে থাকার স্বপ্ন হয়ে উঠেছে,তাই নিজের দুই সন্তানের জন্য হলেও বেঁচে থাকার অশ্রুসিক্ত আকুতি জানিয়েছে। সমাজের বিত্তবানরা এগিয়ে আসলেই কেবল স্বাভাবিক জীবনে ফিরতে পারে হোসেন আহমেদ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ