আবু বক্কর ছিদ্দিক , মহেশখালী প্রতিনিধি:
বর্ষা শুরু হলেই আতংকে বিরাজ করে মাতারবাড়ী তিন হাজার পরিবারের প্রায় বিশ হাজার মানুষের । বিগত ১০ বছর ধরে বর্ষা এলেই নির্ঘুম রাত কাটে সাগর পাড়ে বসবাস করা পরিবার গুলো । মহেশখালী উপজেলার মাতারবাড়ী পশ্চিমে সাইটপাড়া বেড়িবাঁধে স্থায়ী ভাবে বসবাস করে প্রায় ৫’শত পরিবার । সাগর থেকে মাছ আহরণ করে চলে তাদের জীবন জীবিকা । জেলে পেশায় হচ্ছে তাদের একমাত্র আয়ের উৎস্য , একারনে এদের স্থায়ী বসবাসও সাগর ঘেষে বেড়িবাঁধের উপর । বছরের বার মাসই তাদেরকে সাগরের সাথে যুদ্ধ করে বাঁচতে হয় । বেড়িবাঁধে থাকা তাদের যে একমাত্র মাথাগোঁজার ঠাই রয়েছে সেটিও অনিরাপদ । বর্ষা শুরু হলে নির্ঘুম রাত কাটাতে হয় সবার । কখন জানি সাগরের ঢেউয়ের থাবায় নিয়ে যায় ঘুমানোর শেষ সম্বল টুকু । সে আতংকেই থাকেন পুরো বর্ষা জুড়ে । মাতারবাড়ীর পশ্চিমে প্রায় এক কিলোমিটার ভাঙ্গা বেড়িবাঁধেই কাল হয় জেলেদের স্বপ্ন । বর্ষায় সাগরের বড় বড় ঢেউয়ের আঘাতে লণ্ডভণ্ড হয়ে যায় বেড়িবাঁধটি । ফলে বেড়িবাঁধের উপর থাকা স্থানীয় জেলেদের বসতঘরও বিলিন হয়ে সাগর গর্ভে চল যায় । এতে সাগরের লোনা জল লোকালয়ে প্রবেশ করে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয় । একই সাথে ক্ষতিগ্রস্ত হয় ধান চাষ সহ বিভিন্ন ফসলের । টেকসই বেড়িবাঁধের জন্য মাতারবাড়ীবাসির দীর্ঘদিনের দাবী হলেও সেই কাঙ্খিত বেড়িবাঁধের স্বাদ পায়নি এখনো । প্রতি বছর বর্ষা মৌসুমে ভাঙ্গা বেড়িবাঁধ দিয়ে সাগরের লোনা জল প্রবেশ করে মাতারবাড়ীতে কোটি কোটি টাকার পরিমাণ ক্ষয়ক্ষতি হলেও এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক নেতাদের কোন মাথাব্যথা নাই । শুধু মাতারবাড়ী একটা ইউনিয়নে বর্তমানে কয়লা বিদ্যুৎ ও বন্দরসহ লক্ষ কোটি টাকার মেঘা উন্নয়ন প্রকল্প করা হচ্ছে । বাস্তবায়নাধীন রয়েছে আরো বেশ কিছু উন্নয়ন প্রকল্প । মিনি সিঙ্গাপুর নামে খ্যাত মাতারবাড়ীতে এতো উন্নয়ন প্রকল্প বিভিন্ন সুযোগ সুবিধা পাওয়ার কথা , কিন্তু তবুও কষ্টের যেন সীমা নেই এ ইউনিয়নের মানুষের । প্রতি বছর গ্রীষ্মকালে উক্ত বেড়িবাঁধ সংস্কারের নামে লোপাট করা হয় সরকারের কোটি কোটি টাকা । ঠিকাদার বেড়িবাঁধের গোড়া থেকে বালি উত্তোলন করে বাঁধ নির্মাণ করায় সেটি মাস খানেক পরে বর্ষাকাল এলে পুনরায় বাঁধের গোড়া থেকে মাটি সরে গিয়ে সাগরে বিলিন হয় বেড়িবাঁধ । বেড়িবাঁধের গোড়া থেকে বালি উত্তোলন করে বাঁধ নির্মাণে স্থানীয়রা প্রতিবাদ করলেও তা কখনো আমলে নেয়নি সংশ্লিষ্ট ঠিকাদার । তাই বেড়িবাঁধের গোড়া থেকে বালি উত্তোলনের ফলেই বার বার বেড়িবাঁধ ভাঙ্গনের অন্যতম একটি কারন বলে মনে করেন স্থানীয়রা । অপর দিকে বিভিন্ন বড় বড় প্রকল্প গুলো ভরাট করতে গিয়ে সমুদ্র চর থেকে বালি উত্তোলন করা হয় , তাই সমুদ্র চর থেকে বালি উত্তোলনই বেড়িবাঁধ ভাঙ্গার আরেকটি কারন । মাতারবাড়ী সাইটপাড়ার জেলেসহ ক্ষতিগ্রস্ত লোকজন অসহায়ত্ব জীবন জাপন করলেও তাদের দেখার যেন কেউ নাই । এব্যাপারে মাতারবাড়ীর ইউপি চেয়ারম্যান এস এম আবু হায়দার জানান , মাতারবাড়ীর পশ্চিমে ভাঙ্গা বেড়িবাঁধটি টেকসই ভাবে নির্মাণের জন্য আমি চেয়ারম্যান নির্বাচিত হওয়ার শুরু থেকেই বিভিন্ন দপ্তরে তদবির চালিয়ে যাচ্ছি । এবিষয়ে মাননীয় এমপি মহোদয়ও আন্তরিকতার সাথে কাজ করছেন । তারই ধারাবাহিকতায় গত ১৬ মে আমাদের মাননীয় এমপি আশেক উল্লাহ রফিক এর নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জাহেদ ফারুক এর সাথে দেখা করেছি ।
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়কে মাতারবাড়ীর ভাঙ্গা বেড়িবাঁধের ব্যাপারে বিস্তারিত তথ্য দিয়েছি ।
তিনি আগামী মাসের প্রথম সপ্তাহে মাতারবাড়ীর বেড়িবাঁধ সরজমিনে পরিদর্শন করবেন বলে আশ্বস্ত করেছেন । প্রতিমন্ত্রী মহোদয় মাতারবাড়ী এবং ধলঘাটার বিভিন্ন ভাঙ্গা বেড়িবাঁধের অংশটুকু চিহ্নিত করে আগামী এক সপ্তাহর মধ্যে সম্ভাব্য বিল এর প্রতিবেদন জমা দিতে স্থানীয় এমপি আশেক উল্লাহ রফিককে নির্দেশ দিয়েছেন । খুব দ্রুত সময়ের মধ্যে মাতারবাড়ী বেড়িবাঁধ নির্মাণের কাজ শুরু করবেন বলেও জানান এস এম আবু হায়দার । এবিষয়ে মাতারবাড়ী দায়িত্ব প্রাপ্ত কক্সবাজার পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তার মোবাইলে একাধিক বার কল করেও রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি ।