আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বরিশাল বিশ্ববিদ্যালয়ে দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার বিষয়ক কর্মশালার উদ্বোধন

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ইনস্টিটিউশনাল কোয়ালিটি এস্যুরেন্স সেল (আইকিউএসি) এর আয়োজনে শুরু হয়েছে ২ দিনব্যাপী “দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার” শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ।

০৫ মার্চ (মঙ্গলবার) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ কর্মশালার উদ্বোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে কর্মশালায় তথ্যজ্ঞ ব্যক্তি হিসেবে উপস্থিত ছিলেন বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) আহসান হাবিব এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক ড. তাজিজুর রহমান।

উল্লেখ্য, ২ দিনব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের ৯০ জন কর্মচারী “দাপ্তরিক কর্তব্যবোধ ও শিষ্টাচার” বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ