আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ৪দিন ব্যাপী জাতীয় শুদ্ধাচার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ১৪ মার্চ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কর্মশালার প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।
এছাড়াও কর্মশালাটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সচিব ড. ফেরদৌস জামান। কর্মশালার প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ সচিব ও নৈতিকতা কমিটির ফোকাল পয়েন্ট মোঃ আসাদুজ্জামান এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সহকারী পরিচালক ও নৈতিকতা কমিটির বিকল্প ফোকাল পয়েন্ট মোঃ মোস্তাক আহমেদ। কোর্স পরিচালক ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম এবং কোর্স সমন্বয়কারী ছিলেন ডেপুটি রেজিস্ট্রার মোঃ বাহাউদ্দিন গোলাপ।
উল্লেখ্য, ৪দিন ব্যাপী আয়োজিত এ প্রশিক্ষণ কর্মশালার বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীগণ জাতীয় শুদ্ধাচার বিষয়ের উপর প্রশিক্ষণ গ্রহণ করবেন। কর্মশালাটি আগামী ২০ মার্চ শেষ হবে।