আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

বরকলের ভূষনছড়া ইউনিয়নে হতদরিদ্রের মাঝে নগদ অর্থ বিতরন

সোহেল রানা- বরকল,রাঙামাটি :

বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে আগামি ১৪ ই জুলাই ২০২১ পর্যন্ত সারা দেশে কঠোর লক ডাউন ঘোষনা করেছে সরকার।

কঠোর লক ডাউনে ঘর বন্দী হয়ে পরেছে হাজারো মানুষ, এরই মধ্যে সারা দেশের ন্যায় রাঙ্গামাটির বরকলের ভূষনছড়া ইউনিয়নে কর্মহীন ও দুস্থ পরিবারের মাঝে নগদ (৫০০) টাকা বিতরণ করেছে বরকল উপজেলা নির্বাহী অফিসার মো: জুয়েল রানা।

বৃহস্পতিবার ৮ জুলাই সকাল ১১ ঘটিকায় ভূষনছড়া ইউনিয়নে হত দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুয়েল রানা।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুয়েল রানা বলেন, সারা দেশে কঠোর লকডাউনে ঘরবন্দী হয়ে পরেছে হাজারো মানুষ। তাই প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার নগদ অর্থ প্রদান করা হয়েছে, ভবিষ্যতে এ কার্যক্রম অব্যহত থাকবে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ