আজ ১০ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে নভেম্বর, ২০২৬ ইং

ববি সাংবাদিক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (ববিসাস) এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৪ মার্চ (রোববার) টিএসসির ২য় তলায় এ ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের সকল সংবাদ ক্যাম্পাস সাংবাদিকরা তাদের লেখনীর মাধ্যমে সারাদেশের মাঝে বিশ্ববিদ্যালয়কে তুলে ধরে থাকেন। সাংবাদিকরা ক্যাম্পাসের ব্রান্ড এম্বাসেডর৷ ভবিষ্যতে বেশি বেশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বরিশাল বিশ্ববিদ্যালয়কে দেশ ও জাতির সামনে ভালোভাবে উপস্থাপন করবে বলে আমি আশা রাখি৷

ববি সাংবাদিক সমিতির সভাপতি মো. জাকির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন, শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল বাতেন চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া। পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলমসহ বরিশালের স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

এছাড়াও ববিসাসের কার্যনির্বাহী সদস্য, সাধারণ সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ সহ অন্যান্যরাও উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ