আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

ববি শিক্ষার্থীকে মারধরের ঘটনার অভিযুক্ত বখাটে আটক

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থবর্ষের এক শিক্ষার্থীকে মারধরের অভিযুক্ত বরিশালের স্থানীয় বখাটে মহিউদ্দীনকে আটক করা হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিমুল করিম ৷ তিনি আরও বলেন অভিযুক্ত ঐ যুবককে ঘটনার পরপরই আমাদের বিভিন্ন ইউনিটের টিম কাজ করছিলো ৷

তারই ফলশ্রুতিতে আজ বিকাল সাড়ে পাঁচটার দিকে তাকে বিমানবন্দর থানার আওতাধীন মাধবপাশা থেকে গ্রেফতার করা হয় ৷মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি ৷

এ বিষয়ে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রক্টর ড. মো. খোরশেদ আলম ক্যাম্পাসলাইভকে বলেন, শিক্ষার্থীর দাবি অনুযায়ী গতকাল তাকে গ্রেপ্তার করতে না পারলেও আজ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে পুলিশ প্রশাসন ৷

প্রসঙ্গত,গতকাল সকাল সাড়ে ১১টার দিকে বরিশালের আমতলার পানির ট্যাংকের পাশে বখাটে (মহিউদ্দিন) সিগারেট খেতে এসে পাশে থাকা বরিশাল বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে বিনা কারণে বেধড়ক মারধর করে অভিযুক্ত মহিউদ্দিন ৷

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ