আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ববি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন চৌধুরী সম্পাদক তারেক মাহমুদ আবীর

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল বাতেন চৌধুরী ও সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. তারেক মাহমুদ আবীর।

এতে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মাসুদ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

এছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের সহকারী অধ্যাপক শাহানাজ পারভীন রিমি। কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন আইন বিভাগের সহকারী অধ্যাপক মো. সাদেকুর রহমান।

এছাড়া সদস্য পদে নির্বাচিতরা হলেন, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানভীর কায়ছার, ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক আবু জাফর মিয়া, মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. আরিফ হোসেন, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক সুজন চন্দ্র পাল, পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. খোরশেদ আলম, প্রাণরসায়ন ও জীবপ্রযুক্তি বিভাগের সহকারী অধ্যাপক মো. হাসিব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. হেনা রাণী বিশ্বাস, বাংলা বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ সাকিবুল হাসান, দর্শন বিভাগের সহকারী অধ্যাপক টুম্পা সাহা।

সোমবার (১৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিরতিহীনভাবে ভোট চলে দুপুর ২টা পর্যন্ত। সন্ধ্যা সাড়ে ৬ টায় ভোট গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার একাউন্টটিং এন্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রাকিবুল ইসলাম।

ফলাফলে দেখা যায়, সভাপতি পদে ৮৬ ভোট এবং সাধারণ সম্পাদক পদে ৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এবারের নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক শিক্ষকদের দুটি প্যানেল অংশ নেয়।

১৫ টি পদের বিপরীতে মোট ৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ