আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ববিতে ব্যাটেল অব স্টেজ ১.০ এর ফাইনাল রাউন্ড ও পুরস্কার বিতরণ

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

১২ই জানুয়ারী, ২০২৩ রোজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের কীর্তিনখোলা কনফারেন্স হলে নাইটেকসে্র সৌজন্যে বরিশাল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত মাসব্যাপী এই প্রেজেন্টেশন কম্পিটিশনের চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো:ছাদেকুল আরেফিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ ড. মো: বদরুজ্জামান ভূঁইয়া এবং বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. আবদুল্লাহ আল মাসুদ।

উপদেষ্টা প্যানেলের পক্ষে আরও উপস্থিত ছিলেন সহযোগী অধ্যাপক ড. তাজিজুর রহমান, সহযোগী অধ্যাপক আব্দুল আলিম, সহকারী অধ্যাপক শোইলী সুমাইয়া প্রমুখ।

বিশ্ববিদ্যালয়ের কোনো ক্লাব কর্তৃক আয়োজিত প্রথম কোনো উপস্থাপনা প্রতিযোগিতা বিজনেস ক্লাব কর্তৃক আয়োজিত এই ব্যাটেল অফ স্টেজ ১.০।

উল্লেখ্য, ২০ ডিসেম্বর ২০২২ থেকে শুরু হওয়া মাসব্যাপী এই প্রতিযোগীতায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ডিপার্টমেন্টের বিভিন্ন ব্যাচের মোট ৪০ টি টিমে একশোর বেশি শিক্ষার্থী অংশগ্রহণ করে।

কঠোর প্রতিযোগিতার মাধ্যমে সেখান থেকে সেমিফাইনালে উপনিত হয় ১৯ টি টিম এবং ফাইনাল রাউন্ডে প্রতিযোগিতা করে ৭টি টিম।অবশেষে একটি দীর্ঘ কঠিন প্রতিযোগিতাপূর্ণ পথ অতিক্রম করে টিম এস চ্যাম্পিয়ন হিসাবে,টিম ফিনিক্স রার্নারস আপ এবং টিম সিলভার স্টোন দ্বিতীয় রার্নারস আপ হিসাবে বিবেচিত হয়।

বিসজেন ক্লাব কর্তৃক আয়োজিত এই প্রতিযোগীতায় চূড়ান্ত পর্বের প্রধান বিচারক ছিলেন ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের এরিয়া ম্যানেজার মোঃ ইব্রাহিম খলিল চৌধুরী এবং ব্রিটিশ আমেরিকান টোবাকোর টেরিটরি ম্যানেজার মেহরীন আফরিন কামাল।

অনুষ্ঠানের পুরষ্কার বিতরনী পর্বে সম্মানিত ট্রেজারার, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন এবং মাননীয় ভাইস-চ্যান্সেলর অনুপ্রেরণামূলক বক্তৃতা দেন এবং বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন।

মাননীয় ভিসি মহোদয় তাঁর প্রধান অতিথির বক্তব্যে,৪র্থ শিল্পবিপ্লবকে জয় করতে শিক্ষার্থীদের এই ধরনের দক্ষতা গুলো অর্জন করতে উদ্বুদ্ধ করেন এবং নিজেকে চাকরীর বাজারে যোগ্য হিসেবে টিকিয়ে রাখতে এই ধরনের প্রতিযোগিতায় বেশি বেশি অংশগ্রহনে উদ্বুদ্ধ করেন।তিনি এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করায় বিজনেস ক্লাবের সকলকে সাধুবাদ জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে ববি বিজনেস ক্লাবের আহ্বায়ক ইফতেখার আহমেদ কার্যনির্বাহী সদস্যদের তাদের বার্ষিক কার্যক্রমের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরো বলেন,বরিশাল বিশ্ববিদ্যালয় বিজনেস ক্লাব ভবিষ্যতেও বার্ষিক এই অনুষ্ঠানটি সহ নানা ধরনের আয়োজন করবে, যা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আগামীর দিনগুলোতেও সবাইকে বিসনেজ ক্লাবের সাথে থাকার আহ্বান জানিয়ে তিনি অনুষ্ঠানটির সমাপ্ত ঘোষণা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ