আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ববিতে কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক নবীন বরণ অনুষ্ঠিত

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ পরিষদ কর্তৃক ২০২২-২০২৩ সেশনে কুমিল্লা জেলা হতে ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীণ বরন অনুষ্ঠিত হয়।

সোমবার (১৬ অক্টোবর) বেলা দেড়টায় বিশ্ববিদ্যালয় ছাত্র-শিক্ষক মিলনায়তন কেন্দ্রে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়স্থ কুমিল্লা জেলার শিক্ষকবৃন্দ। তারা হলেন একাউন্টটিং এবং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর কুমার ভৌমিক, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.নাজমুল কায়েস,বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার,কম্পিউটার ও ইন্জিনিয়ারিং বিভাগের লেকচারার মো.মাহবুব-ই-নূর এবং বাংলা বিভাগের লেকচারার তায়্যেবুন্নেসা মিমি।সেই সাথে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি,মো. আহসান হাবীব, সহ-সভাপতি শাহিন আলম,সা.সম্পাদক বিপুল মজুমদার,সাবেক সভাপতি শাকিল আহমেদ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলো কুমিল্লা জেলার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো.নাজমুল কায়েস বলেন,”শিকড়ে টান মানুষের মধ্যে প্রবল স্নেহবোধ ও ভালোবাসার তৈরি করে।এলাকার প্রতি ভালোবাসা এবং টানের কারণেই আমরা সকলে একত্রিত হতে পেরেছি এবং আমি আশা করবো আমাদের এই একত্রিত হওয়া ভবিষ্যতের পথচলায় ভূমিকা রাখবে।”
এছাড়াও একাউন্টটিং এবং ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক প্রবীর কুমার ভৌমিক তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,”মানুষ সামাজিক জীব সেই পরিপ্রেক্ষিতে আমাদের একসাথে চলা উচিত যাতে করে ভালো সময় এবং খারাপ সময়ে নিজ এলাকা ছেড়ে এতদূরেও আমরা একে অন্যের পাশে থাকতে পারি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় কুমিল্লা জেলার সুনাম যেন সর্বক্ষেত্রে ছড়িয়ে পরে।সেই সাথে এই সংগঠনের পথ চলা আরো সুন্দর হোক সেই কামনা করি।”
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য শিক্ষকমণ্ডলীরা ও শুভেচ্ছা বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে ২০২২-২০২৩ সেশনে ভর্তিকৃত নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে এই পরিবারের সাথে তাদের যুক্ত করে নেওয়া হয়।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সংগঠনের সভাপতি আহসান হাবিব বলেন,”আমাদের এই সংগঠনটি গুটি গুটি পা পা করে আজকের এই অবস্থানে এসে দাঁড়িয়েছে।আমরা নবীনের বরন করে নেওয়ার মাধ্যমে অতন্ত আনন্দিত হই।এতে আমাদের সংগঠনের পরিধি বৃদ্ধি পায়।আমি আশা করবো আপনাদের সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সামনের দিনগুলোতেও আমরা মিলেমিশে এগিয়ে যেতে পারবো, হতে পারবো একে অন্যের পথচলার সাথী।”

সকলের সুন্দর ভবিষ্যৎ ও সুস্বাস্থ্য কামনা করে তিনি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে নবীন বরন অনুষ্ঠানটির সমাপ্তি করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ