আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ববিতে ইংরেজী বিভাগের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধিঃ

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের আয়োজনে সাহিত্যে অধুনিকতা ও উত্তরাধুনিকতাবাদ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের কীর্তনখোলা অডিটোরিয়ামে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট লেখক ও শিক্ষাবিদ প্রফেসর ড. সৈয়দ মনজরুল ইসলাম।

এসময় প্রধান অতিথি তার বক্তব্যে সাহিত্যে আধুনিকতা ও উত্তরাধুনিকতাবাদ” বিষয়ের নানা দিক তুলে ধরেন এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ মুহসিন উদ্দীন।

ইংরেজি বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ইয়াসিফ আহমদ ফয়সলের সঞ্চালনায় সেমিনারে ইংরেজি বিভাগের শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীবৃন্দসহ অন্যান্য বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ