আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বন্ধুর মেয়েকে জিম্মি করে স্ত্রীকে ধর্ষণ করা রবিউল র‍্যাবের হাতে আটক

হাসান চৌধুরী দিপু, চট্টগ্রাম :

বন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে বন্ধুর স্ত্রী কে-ই জোরপূর্বক ধর্ষণ করা পিরোজপুর মঠবাড়িয়া উপজেলার আলগীবাজারের জামাল খানের ছেলে মোঃ রবিউল ইসলাম (২২)কে গ্রেপ্তার করেছে র‍্যাব-৭। সে চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানার স্টিলমিল বাজার এলাকায় বসবাস করতো।

গতকাল ১২ সেপ্টেম্বর (শনিবার) বিকাল ৬টার দিকে চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল রোড খালপাড় এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মোঃ রবিউল ইসলাম (২২)কে গ্রেপ্তার করে র‍্যাব-৭।

র‍্যাব-৭ সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামী তার বন্ধুর অনুপস্থিতিতে বন্ধুর শিশুকন্যাকে জিম্মি করে তার স্ত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে আরো কয়েকবার জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তীতে ধর্ষণের শিকার নারী এবং তার স্বামী র‍্যাব-৭ এ অভিযোগ করলে র‍্যাবের আভিযানিক দল তড়িৎ পদক্ষেপ নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ধর্ষককে গ্রেপ্তার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃত আসামীকে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। পরবর্তীতে তাকে ইপিজেড থানায় হস্তান্তর করলে তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা রুজু হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ