আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বদরখালী বাজারে সিলগালাকৃত দোকান হাল-নাগাদ করার অঙ্গীকারে খুলে দিলেন চকরিয়া উপজেলা প্রশাসন

কক্সবাজার প্রতিনিধি :

গত ১২ ডিসেম্বর কক্সবাজারের চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভূমি কর্মকর্তার নির্দেশে উপকূলীয় অঞ্চলের বৃহত্তর বদরখালী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ স্থাপনা উচ্ছেদ ও শতাধিক দোকানে সিলগালা করে দেয়া হয় । উচ্ছেদ অভিযানে চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার কে ব্যবসায়ীদের পক্ষে সময় চেয়ে অনুরোধ জানান বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে ভুট্টো সিকদার , বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক নুরুল আমিন জনি, আওয়ামীলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী চৌধুরী । উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বদরখালী বাজার ব্যবসায়ীসহ গন্যমান্যদের নিয়ে ১১ জন বিশিষ্ট কমিটি গঠন করা হয় । উক্ত কমিটিতে রয়েছেন বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরে হোছাইন আরিফ, সাধারণ সম্পাদক এ.কে ভুট্টো সিকদার, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক নুরুল আমিন জনি, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সম্পাদক মোহাম্মদ আলী, শাকের, মাহাবুব আলম, এড.আনোয়ারুল ইসলাম, শাহাজাহান, নুরুন্নবী । মনোনীত কমিটিদের নিয়ে আলোচনার মাধ্যমে শর্ত সাপেক্ষে ১৭ ডিসেম্বর সিলগালাকৃত দোকানের তালা খুলে দিতে নির্দেশ প্রদান করেন চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার । সরকারি নিয়ম মেনে শর্ত সাপেক্ষে সিলগালাকৃত দোকান খুলে দিতে উপজেলা প্রশাসনের পক্ষে উপস্থিত ছিলেন কর্মরত তহসিলদার মনছুর আলম, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সম্পাদক নুরুল আমিন জনি, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ.কে ভুট্টো সিকদার, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সম্পাদক মোহাম্মদ আলী চৌধুরী, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, আ ন ম হেফাজ সিকদার সহ বদরখালী বাজার ব্যবসায়ীরা । স্থানীয় সূত্রে জানা যায় , বিগত ৫০/৬০ বছর পূর্বে বদরখালী বাজারে এম,আর,আর খতিয়ান মূলে প্রায় শতাধিক ব্যাক্তিকে দোকান ভিটা বরাদ্দ দেন ।উল্লেখিত খতিয়ান মূলে সংশ্লিষ্ট ব্যাক্তিগন দীর্ঘবছর সরকারি সেরেস্থায় খাজনাদি আদায় করে ভোগদখলে আছেন । বিগত ১৯৯২ সন হতে সরকার বাহাদুর কর্তৃক উক্ত খতিয়ান মূলে ভোগদখলীয় মালিকগন হতে খাজনা আদায় বন্ধ করা হয় । গত ১২ ডিসেম্বর চকরিয়া উপজেলা নির্বাহী অফিসার বদরখালী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট দোকান হতে খাজনা আদায়ের রশিদা / দাখিলা যাচাই করিলে সংশ্লিষ্ট ব্যক্তিগন খাজনা পরিশোধের দাখিলা প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রশাসন কর্তৃক প্রায় শতাধিক দোকানে শিলগালা করে দেওয়া হয় ।
পরর্বতীতে স্থানীয় ব্যাক্তি ভোগদখলকারী ব্যাক্তিগন ও বদরখালী সমবায় কৃষিনও উপনিবেশ সমিতির সম্পাদক সহ উপজেলা প্রশাসনের সাথে আলোচনাক্রমে সরকারী তহবিলে খাজনা আদায় ও রেকর্ডপত্রাদি হাল-নাগাদ করার অঙ্গীকারে অদ্য ১৭ ডিসেম্বর সন্ধ্যায় উল্লেখিত দোকান সমূহ খুলে দেন চকরিয়া উপজেলা প্রশাসন ।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ