মহেশখালী প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে রাসেল আজম বাহাদুর (৩৫) নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ।
১৩ অক্টোবর
(বৃহস্পতিবার) দিবাগত রাত সাড়ে ১১টা দিকে বদরখালী বাজারে ফেরিঘাট স্টেশনে এ মর্মান্তিক ঘটনা ঘটে । নিহত যুবক রাসেল আজম বাহাদুর বদরখালী ইউনিয়নের নুরুল ইসলাম বাহাদুরের ছেলে ।
স্থানীয় এলাকাবাসী জানায়, অটোরিকশার ভাড়া নিয়ে চালক বদরখালী কলেজ পাড়ার মোঃ ইয়াছিন এবং নিহত রাসেলের তর্কাতর্কি হয় , এক পর্যায়ে ঘাতক অটোরিকশা চালক মোঃ ইয়াছিন একটি চায়ের দোকান থেকে চুরি নিয়ে আঘাত করে রাসেলকে ।
পরে স্থানীয়রা আহত অবস্থায় রাসেলকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন ।
ছুরিকাঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় রাসেলের মৃত্যু হয়েছে বলে জনান হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক । এদিকে ঘটনাস্থল থেকে ঘাতক দ্রুত পালিয়ে গেছে বলে জানান স্থানীয়রা ।
চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) চন্দন কুমার চক্রবর্তী বলেন, চকরিয়া বদরখালী এলাকায় ছুরিকাঘাতে নিহত রাসেল আজম বাহাদুরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে । জড়িতদের গ্রেপ্তার করতে পুলিশ মোতায়েন করা হয়েছে ।