আজ ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গমাতার জন্মদিনে গজারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজন

গজারিয়া প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে পুস্পস্তবক, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামসুন্নাহার শিল্পীর নির্দেশনায় গতকাল রোববার দুপুরে গজারিয়া উপজেলা মহিলা আওয়ামী লীগের আয়োজনে ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকা সংলগ্ন মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভের পাশে শেখ ফজিলাতুন নেছা মুজিবের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন শেষে ভবেরচর বাস ষ্ট্যান্ড এলাকায় শতাধিক সিএনজি ও অটোরিকশা চালক ও পথচারীদের মাঝে সার্জিক্যাল মাস্ক ও হাত ধোয়ার সাবান বিতরণ করেন।

পরে বিকাল ৩টার দিকে আনারপুরা জেএমআই রেস্টুরেন্টের কনভেনশন কক্ষে মুন্সীগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী ফারহানা আক্তার এ্যানীর সভাপতিত্বে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক সুমি আক্তার,ইমামপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী খাদিজা আক্তার, আসমা আক্তার, ভবেরচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী কেয়া আক্তার, রোজিনা বেগম, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী ইউপি সদস্য নুরজাহান বেগম, হাওয়া বেগম, নাসিমা আক্তার, গজারিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী মরিয়ম বেগম, গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেত্রী
সালমা আক্তার, কল্পনা আক্তার, টেঙ্গারচর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী জয়নব আক্তার, রহিমা বেগম, হোসেন্দী ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের নেত্রী শামসুন্নাহার আক্তার, লাকী আক্তার, সুমি আক্তার, সহ অন‍্যান‍্য ওয়ার্ড,ইউনিয়ন,উপজেলা মহিলা নেতাকর্মি বৃন্দ। আরো উপস্থিত ছিল ছাত্র লীগের নেতা বিল্লাল হোসেন, আবু জাহিদ রিয়েল, সৈকত হোসেন, আবুতালেব হোসেন প্রমুখ।

শেখ ফজিলাতুন নেছা মুজিবের আত্মার মাগফেরাত কামনায় করে দোয়া পরিচালনা করেন আনারপুরা মাহমুদ বাগ মাদ্রাসার ইমাম মাওলানা আশিকুর রহমান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ