আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” উদ্বোধন করায় প্রধানমন্ত্রীকে জাবি উপাচার্যের অভিনন্দন

জাবি প্রতিনিধি :

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দেশের প্রথম টানেল “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল” এর উদ্বোধন করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ নূরুল আলম তাঁকে অভিনন্দন জানিয়েছেন।

আজ রবিবার ( ২৯ অক্টোবর)এক অভিনন্দন বার্তায় উপাচার্য বলেন, বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নতুন আরও এক মাইল ফলক। উপাচার্য বলেন, এর আগে মাননীয় প্রধানমন্ত্রী পদ্মা সেতু ও মেট্রোরেলের উদ্বোধন করেছেন। গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের মধ্য দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং উন্নয়নের সক্ষমতাকে আরও সুদৃঢ় করেছেন। উপাচার্য বলেন, টানেলটি চালু হওয়ায় দেশের অর্থনৈতিক উন্নয়নের নতুন দুয়ার উন্মোচিত হলো।
উপাচার্য মাননীয় প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘ কর্মময় জীবন কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ