হাসনাত কাইয়ূম,সরাইল প্রতিনিধি :
পুরাতন ঢাকার মুরগীটোলায় হাবিবিয়া মসজিদ ও এতিমখানায় আজ ২২ ডিসেম্বর বাদ আসর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের উদ্যোগে কম্বল বিতরন করা হয়। বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোঃ ফেরদৌস আলম, সহ-সভাপতি সানি মাহতাব, সমাজ কল্যাণ সম্পাদক মনির উদ্দিনসহ সংগঠনেন নেতৃবৃন্দ এবং মসজিদের ইমাম সাহেব এবং মোতওয়াল্লী আনোয়ার ভাইসহ বিপুল সংখ্যক মুসল্লী ও মাদ্রাসার এতিম/অসহায় ছাত্র উপস্থিত ছিলেন। এ সময়ে সরকার, দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।
প্রকৃত হকদারদের জন্য বঙ্গবন্ধু ফাউন্ডেশনের এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে ফাউন্ডেশন নেতৃবৃন্দ জানান।