ধামরাই প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকীতে (১৫টি) গরুর ৪৮ মন মাংস দিয়ে প্রায় ১৭ হাজার মানুষকে বিরিয়ানি ভোজ করিয়েছেন ধামরাইয়ের বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা আব্দুল লতিফ।
এছাড়াও হিন্দু সম্প্রদায়ের লোকজনসহ যারা গরুর মাংস খান না তাদের জন্যও ২০টি খাসি দিয়ে বিরিয়ানির আয়োজন করা হয়েছে। এঘটনায় আওয়ামী লীগের নেতা কর্মীরা ও এলাকার লোকজনের নজর কেড়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা আব্দুল লতিফ।
শুক্রবার (২৫ আগষ্ট) বিকেলের দিকে ধামরাই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের উদ্যােগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সোমভাগ ইউনিয়নের গোয়ালদী এলাকার কাশিপুর ঈদগাহ মাঠে এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসময় বঙ্গবন্ধু ও তার পরিবারের ১৬ জন সদস্যকে হত্যার নির্মম ঘটনা নেতাকর্মীরা তাদের বক্তব্যে তুলে ধরেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা এম এ মালেক, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোহাদ্দেস হোসেন,
পৌর যুবলীগের সভাপতি আমিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও যুবলীগ নেতা আব্দুল লতিফ, ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব, মোঃ শাহিনসহ আরো অনেকেই।
নেতা কর্মীদের বক্তব্য শেষে বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয় এবং অনুষ্ঠান শেষে প্রায় ১৭ হাজার মানুষকে বিরিয়ানি ভোজ করানো হয়।