মোঃ আলমগীর, টেকনাফ :
টেকনাফ পৌর আওয়ামীলীগের উদ্যোগে আগামী ৩১ আগস্ট রোজ বুধবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে গণভোজ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠি হয়।
এর আগের দিন শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ৩০ আগস্ট ৫ হাজার গরীব হতদরিদ্র মহিলাদের মাঝে চাউল বিতরণ করা হবে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) সকাল ১১টায় টেকনাফ উপজেলা ও পৌর আওয়ামী লীগের কার্যালয়ে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময় কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য ও টেকনাফ পৌর আওয়ামী লীগের নব-নির্বাচিত সভাপতি আলহাজ্ব আব্দুর রহমান বদি। টেকনাফ পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলম বাহাদুর,
পৌর শাখার ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাজ্বী মোহাম্মদ ইউনুস, ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ আবুল কাশেম সাধারণ সম্পাদক মোহাম্মদ ইব্রাহিম লাদেন, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল হক বাহাদুর,
সাধারণ সম্পাদক এবাদুর রহিম বাদল, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছৈয়দুর রহমান, সাধারণ সম্পাদক ফরিদ আহমদ, ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাজ্বী এমদাদ হোসেন, সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুল্লাহ, ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফেজ আহমদ,
সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চৌধুরী, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ওমর ফারুক, সাধারণ সম্পাদক শামসুল আলম, ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হাজ্বী আবু হানিফ, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোস্তাক আহমদ, সাধারণ সম্পাদক এমদাদ হোসেন প্রমূখ উপস্থিত ছিলেন।