আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুর সহচর বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর মৃত্যুতে এমপি শাহীন বদি’র শোক

মোঃ আলমগীর, টেকনাফ প্রতিনিধি :

কক্সবাজারের বরেণ্য রাজনীতিবিদ, কক্সবাজার আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ঘনিষ্ঠ সহচর, কক্সবাজার প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, কক্সবাজারের গণমাধ্যম জগতের পথিকৃৎ, কক্সবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুল ইসলাম।

কক্সবাজার পৌর আওয়ামী লীগ সভাপতি নজিবুল ইসলাম এবং কক্সবাজার জেলা পরিষদ সদস্য আশরাফ জাহান কাজল এর শ্রদ্ধাভাজন পিতা, দৈনিক কক্সবাজার পত্রিকার সম্পাদক, বীর মুক্তিযোদ্ধা সর্বজন শ্রদ্ধেয় জনাব নুরুল ইসলাম এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন কক্সবাজার-৪
(উখিয়া টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি।

তিনি এক শোকবার্তায় বলেন, নুরুল ইসলাম সাহেবের মৃত্যুতে কক্সবাজারবাসী হারালো আজীবন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আদর্শ লালনকারী ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী একজন প্রগতিশীল আদর্শিক রাজনীতিবিদকে।

কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের দুই বারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আব্দুর রহমান বদি’র সহধর্মিনী (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি তাঁর ইন্তেকালে মহান আল্লাহ্ পাকের দরবারে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবার-পরিজন সহ সকল আত্মীয়-স্বজনদের প্রতি গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

তাঁর এই অসময়ে চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি। দেশ এক দেশপ্রেমিকে হারালো এবং কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি তাঁর এক অবিভাবক কে হারালেন।

তিনি চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (০৭ সেপ্টেম্বর) রাত ০৮টা ৪০ মিনিটের দিকে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে পুত্র, কন্যা ও নাতি নাতনিসহ অসংখ্য আত্বীয়স্বজন রেখে যান।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ