আজ ৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করলেন বশেমুরবিপ্রবিপির উপাচার্য

আব্দুল্লাহ জাইফ, ববি প্রতিনিধি:

টুঙ্গিপাড়ায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুরের প্রথম উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন। এসময় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

শনিবার (২৯ অক্টোবর) সকাল ১১টা টায় টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে “বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর” এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর(বশেমুরবিপ্রবিপি) নবনিযুক্ত উপাচার্য সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকগণ ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান সহ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মোঃ আবুল হোসেন,

সাধারণ সম্পাদক অধ্যাপক ড. আবুল কালাম মোহাম্মদ লুৎফর রহমান, বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আব্দুল কাইউম, সাধারণ সম্পাদক ড. মোহাম্মদ আবদুল বাতেন চৌধুরী, শেরে বাংলা হলের প্রভোস্ট আবু জাফর মিয়া,

ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ এর সহকারী প্রক্টর জনাব পার্থ সারথী রায় এবং বিভিন্ন বিভাগের শিক্ষকগণ তাঁর সাথে উপস্থিত ছিলেন।

এ সময় তারা জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর এক মিনিট নীরবতা পালন করেন এবং তার পরিবারের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর (বশেমুরবিপ্রবি) ক্যাম্পাস আঙ্গিনায় বৃক্ষরোপণ কমিসূচিতে অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, মহামান্য রাষ্ট্রপতি ও বশেমুরবিপ্রবি, পিরোজপুরের চ্যান্সেলর মো. আবদুল হামিদ গত ১৮ সেপ্টেম্বর ২০২২ এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় -এর অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন -কে এই পদে নিয়োগ প্রদান করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ