আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুর জন্ম হয়নি মাথা নোয়াবার জন্য : মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির চৌধুরী

নিজস্ব প্রতিবেদক :

আজ ১৭ মার্চ, ২০২২ ইং তারিখে জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে জাতির পিতার মূরালে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও জাতির পিতা বঙ্গবন্ধু জন্মদিন পালন করা হয়।

সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস -২০২২ উপলক্ষে জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের অন্তর্ভুক্ত সকল শাখা ব্যবস্থাপক ও দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ আজ সকাল ৮.৫০ এ জনতা ব্যাংক লিমিটেডের বিভাগীয় কার্যালয়, কুমিল্লায় মিলিত হয়।

বিভাগীয় কার্যালয়ের প্রোগ্রাম শেষে জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা বিভাগীয় কার্যালয় পক্ষ থেকে মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির চৌধুরীর নেতৃত্বে জাতির পিতার মূরালে শ্রদ্ধা নিবেদন করা হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে জনতা ব্যাংক লিমিটেডের কুমিল্লার রিজিওনাল স্টাফ কলেজ প্রাঙ্গণে ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ এর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা বিভাগীয় কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোঃ আলমগীর হোসেন তালুকদা।

উক্ত আলোচনা সভার প্রধান অতিথি জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা বিভাগীয় কার্যালয় পক্ষ থেকে মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির চৌধুরী।

বিশেষ অতিথি মোঃ আবুল হাসনাত আজাদ, উপ মহাব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড রিজিওনাল স্টাফ কলেজ কুমিল্লা।

মোঃ আবু তাহের মোল্লা, উপ মহাব্যবস্থাপক জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা অঞ্চল দক্ষিন।

বঙ্গবন্ধু জন্মদিনের আলোচনা সভার সঞ্চালনা করেন এজিএম ও বঙ্গবন্ধু পরিষদ জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লার সভাপতি মোঃ সারওয়ার আলম।

জনতা ব্যাংক লিমিটেড কুমিল্লা বিভাগীয় কার্যালয় পক্ষ থেকে মহাব্যবস্থাপক মোঃ হুমায়ুন কবির চৌধুরী আলোচনায় আগত সকল কে অন্তরের অন্তস্থল থেকে ধন্যবাদ জানান ও সমাপনী বক্তব্যে দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু স্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ