আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী” বই বিতরণ করল ছাত্রলীগ নেতা জিৎময়

সাজন বড়ুয়া সাজু,  উখিয়া প্রতিনিধি :

রামু উপজেলা ছাত্রলীগের জিৎময় বড়ুয়ার জন্মদিন উপলক্ষ্যে কেক কাটার পরিবর্তে রামু সরকারি উচ্চ বিদ্যালয়ের শহীদ মিনারে রামু উপজেলার বিভিন্ন ইউনিয়ন, রামু সরকারি কলেজ, রামু খিজারী সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি টেক্সটাইল ইনস্টিটিউট ছাত্রলীগের নেতা-কর্মীর মাঝে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা জ্যোতির্ময় বড়ুয়া রিগ্যান, কায়সার মাহমুদ, সোহরাব কামাল জাবেদ। আরো উপস্থিত ছিলেন রামু উপজেলা ছাত্রলীগের তসলিম উদ্দিন সোহেল, অর্ক বড়ুয়া সহ ছাত্রলীগের নেতৃবৃন্দ।

এ সময় সাবেক ছাত্রনেতা কায়সার মাহমুদ বলেন বাংলাদেশের ইতিহাস এবং বঙ্গবন্ধুকে জানতে হলে অবশ্যই বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী পড়তে হবে। জন্মদিন উপলক্ষ্যে রামু উপজেলা ছাত্রলীগের জিৎময়ের এই উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ