সাজন বড়ুয়া সাজু,কক্সবাজার :
গত ২৭ ফেব্রুয়ারী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার স্থানীয় এক প্রাইমারী স্কুলের ৩য় শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রী প্রতিদিনের মত বাড়ির পাশে যমুনা নদীতে গোসল করতে গেলে সেখানকার ৩৫ বছর বয়সী শামীম হোসেন নামে এক যুবকের কুনজর পড়ে তার উপর,
এসময় সেখান থেকে মেয়েটির জুতা নিয়ে কৌশলে ভুট্টা ক্ষেতে ঢুকে যায় অভিযুক্ত সে যুবক,পরে শিশুটি বুঝতে পেরে সরল মনে ভুট্টা ক্ষেত থেকে জুতা আনতে গেলে শামীমের হাতে তার শেষ রক্ষা হয়নি,তাকে মূখে কাপড় গুজে জোরপূর্বক ধর্ষণ করে শামীম হোসেন ।
এরপর সে শিশুর শারীরিক অবস্থার অবনতি ঘটলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজে ভর্তি করার পর জানতে পারে ধর্ষিত হবার বিষয়টি,
ঘটনার পর প্রাণনাশের হুমকি পেয়ে পরিবারের লোকজন এতদিন বিষয়টি গোপন রাখলেও গতকাল একজন এলাকাবাসীর সহায়তায় সারিয়াকান্দি থানায় ভিক্টিমের মা গোলাপী বাদী হয়ে একটি মামলা করেন।
ঘটনার পর থেকে গ্রেফতার এড়াতে ধর্ষক শামীম হোসেন গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়,বিষয়টি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পেলে সে ধর্ষক শামীম হোসেন গ্রেফতার এড়াতে বারবার জায়গা পরিবর্তন করতে থাকে।
তবে মামলা করার ২৪ ঘন্টা না পেরোতে সে ধর্ষক শামীম হোসেন কক্সবাজারের রুমালিয়ারছড়ায় এক বাসা থেকে র্যাব-১৫ এর সদস্যরা আটক করতে সক্ষম হয়।
বৃহস্পতিবার বিকেলে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন র্যাব এর ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সৈয়দ সাদিকুল হক
জানা যায় ভিক্টিমের মা একজন ভিক্ষুক।ভিক্ষা করে সে পরিবার চালায়।এছাড়া ধর্ষণকারী পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের আফজাল হোসেনের ছেলে শামীম হোসেন।
র্যাবের পক্ষ থেকে আরও জানানো হয় ধর্ষণকারী সে যুবককে প্রাথমিক জিজ্ঞেসাবাদে সে যুবক ধর্ষণের বিষয়টি স্বীকার করেছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রস্তুতি নেয়া হচ্ছে।