আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী সদরের ইউপিতে নৌকা পেলেন তৃণমূলের প্রার্থীরা

মোঃ আবুল খায়ের,ফেনী সদর ও কোর্ট প্রতিনিধিঃ

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে ফেনী সদর উপজেলার ১২টি ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন দেওয়া হয়েছে।

রোববার রাতে আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের বৈঠকে এসব প্রার্থী মনোনয়ন দেওয়া হয়। গণভবনে অনুষ্ঠিত এই বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেনী সদর উপজেলার ১২ টি ইউনিয়নে নৌকা প্রতীকের দলীয় প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়েছে। আগামী ৫ জানুয়ারী এসব ইউনিয়নে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

ফেনী সদরের বিভিন্ন ইউপিতে আওয়ামী লীগের নৌকা প্রতীকের ঘোষিত চেয়ারম্যান প্রার্থীরা হচ্ছেন, শর্শদী ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও জেলা যুবলীগের সহ সভাপতি জানে আলম, পাঁচগাছিয়া ইউনিয়নে জেলা পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাহবুবুল হক লিটন,

ধর্মপুরে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন সাকা, কাজীরবাগ বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাজী বুলবুল আহমেদ সোহাগ, কালিদহে জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।

বালিগাঁওতে বর্তমান চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা মোজাম্মেল হল বাহার, ধলিয়ায় বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক আনোয়ার আহামদ মুন্সি, লেমুয়ায় বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোশাররফ উদ্দিন নাসিম।

ছনুয়ায় বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি করিম উল্যাহ বি.কম, মোটবীতে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, ফাজিলপুরে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুজিবুল হক রিপন, ফরহাদনগরে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিপু।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ