আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী শহরে নারীদের জন্য বিশেষ পরিবহন চালু হবে

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনী পৌর শহরে যাতায়াতের সুবিধার্থে নারীদের জন্য বিশেষ পরিবহন চালুর ঘোষণা দিয়েছেন পৌরমেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।

মঙ্গলবার (১ নভেম্বর) পৌরসভার মিলনায়তনে এক মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

মেয়র স্বপন মিয়াজী বলেন, নাগরিকদের চলাচলে ফেনী শহরে নাগরিক সিএনজি সেবা চালু আছে। আমরা খেয়াল করেছি, একই গাড়িতে নারী-পুরুষ একসঙ্গে চলাচল করতে নারীরা অস্বস্তি বোধ করেন ও নানা হয়রানির শিকার হন।

তাই নারীদের নির্বিঘ্ন চলাচলের জন্য আলাদা বিশেষ পরিবহন থাকবে। সেই পরিবহনের সুপারভাইজার, সহযোগীরাও থাকবেন নারী। এতে নারীরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারবেন।

আগামী কয়েক মাসের মধ্যে আনুষ্ঠানিকভাবে বিশেষ এ পরিবহন উদ্বোধন করা হবে বলেও জানান পৌর মেয়র।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ