আজ ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী শহরে দুবাই প্রবাসীকে কুপিয়ে হত্যা, স্ত্রী পলাতক

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনী শহরের নাজির রোডে মোঃ সোহেল (৩৫) নামে এক দুবাই প্রবাসীকে কুপিয়ে গলা কেটে হত্যা করে দুই সন্তান নিয়ে পালিয়ে যায় স্ত্রীর শিউলী । বৃহস্পতিবার মধ্য রাতে এ ঘটনা ঘটে। নিহত মোঃ সোহেলের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের ঘাখকা গ্রামে । ঘটনার পর থেকে তার স্ত্রী পলাতক।ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি- তদন্ত মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহেলের চাচাতো ভাই ফাহাদের অভিযোগ, রাতেই সোহেলকে কুপিয়ে গলাকেটে হত্যা করে পালিয়ে যান তার স্ত্রী। যাওয়ার সময় তার নিহত সোহেলর স্ত্রী শিউলী তার বাবা মারা গেছেন বলে দারোয়ান কে জানান ।ফাহাদ জানান,এক মাস আগে সোহেল সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে দেশে এসেছিলেন। তার ৭ বছরের ছেলে ও ৪ বছরের একটি মেয়ে রয়েছে।

পুলিশ শুক্রবার সকাল থেকেই ঘটনা স্থলে রয়েছে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানাতে পারেনি পুলিশ। ঘটনার বিস্তারিত জানতে কাজ করা হচ্ছে বলে জানান ফেনী মডেল থানার ওসি
তদন্ত মনির হোসেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ