আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:
দীর্ঘ ১০ বছর পর ফেনী শহরের হযরত আমির উদ্দিন পাগলা মিয়া সড়ক সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আজ (১৮ জুন) সোমবার সকালে মধ্যম চাড়িপুর আমেনা সিরাজ কনভেনশন হলের সামনে এ সংস্কার কাজের উদ্বোধন করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী।
উদ্বোধন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে মেয়র বলেন, পাগলা মিয়া সড়কটি সংস্কার করা দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়দের। সেই দাবির পরিপ্রেক্ষিতে ফেনী ২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব নিজাম উদ্দিন হাজারীর সহযোগিতায় ১২ কোটি টাকা ব্যয়ে এই সড়কটি সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে।
আশা করছি অতিদ্রুত সময়ে সড়কটি সংস্কার কাজ সম্পন্ন হবে এবং এই এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হবে।
মেয়র আরো বলেন, এই সড়কটি ভিআইপি সড়ক নামে পরিচিত বিশেষ করে এখানকার প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা এ সড়ক দিয়ে যাতায়াত করেন তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা করে এই রাস্তাটি সিসি ঢালাই করা হবে। প্রায় দেড় কিলোমিটার রাস্তা ১২ কোটি টাকা ব্যয় নির্মাণ ধরা হয়েছে।
২৪ ফুট প্রশস্ত করে রাস্তাটি সংস্কার করা হবে। যদি ২৪ ফুটের আশপাশে কোনো বাড়ি ঘর বা স্থাপনা থাকে তাহলে সেটি অপসারণ করা হবে বলে জানায় মেয়র।
উদ্বোধনকালে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জয়লস্কর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মামুনুর রশিদ মিলন, ১১ নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মেহেদী আলম চৌধুরী রুবেল, সহ এলাকার মান্যগণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ফেনীর গণমানুষের নেতা জনাব নিজাম উদ্দিন হাজারী এমপি মহোদয়কে।