আজ ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২১শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী ফুলগাজীর মুহুরি নদীর বেড়িবাঁধে ভাঙ্গন

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:

ফেনীর ফুলগাজী উপজেলায় মুহুরী নদীর বেড়িবাঁধে ভাঙনের কারণে গ্রাম প্লাবিত হয়েছে। আজ ভোরে উপজেলার সদর ইউনিয়নের মুহুরি নদীর উত্তর বরইয়া ও সকাল নয়টার দিকে উত্তর দৌলতপুর অংশে ভাঙ্গনের স্হান সৃষ্টি হয়েছে।

এতে ফুলগাজী সদর ইউনিয়নের উত্তর বরইয়া , দক্ষিণ বরইয়া, উত্তর দৌলতপুর, দক্ষিণ দৌলতপুর ও পূর্ব ঘনিয়া মোড়াসহ ছয়টি গ্রামে পানি ঢুকে পড়ে। গ্রামীণ সড়ক ও আমন ধানের খেত তলিয়ে গেছে। ভেসে গেছে বন্যার পানিতে পুকুরের মাছ।

এদিকে খবর পেয়ে ভাঙ্গনের স্হান পরিদর্শন করেন, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মো. আল-আমীন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. মাসুদ রানা, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সেলিম ও পানি উন্নয়ন বোর্ডের (পাউবোর) কর্মকর্তাগন।

স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ভারতের পাহাড়ি এলাকার উজানের পানিতে মুহুরী নদীর পানিপ্রবাহ গতকাল রোববার সন্ধ্যা থেকে বাড়তে থাকে।

আজ ভোরে নদীর পানি বিপৎসীমার প্রায় ১২০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হয়। এতে উজানের পানির চাপে বাঁধের একটি স্থান ভেঙে উত্তর বরইয়া দক্ষিণ বরইয়া ও বিজয়পুর গ্রাম প্লাবিত হয়।

ফুলগাজী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সেলিম সদর ইউনিয়নের উত্তর বরইয়া ও উত্তর দৌলতপুর মুহুরি নদীর বেড়িবাঁধ ভাঙ্গনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বন্যার পানি মানুষের বাড়ি ঘরে ঢুকে পড়েছে। মানুষ অনেক কষ্টে আছে…

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ