আলাউদ্দিন সবুজ,ফেনী প্রতিনিধি:
মহান বিজয় দিবস ও মুজিব শতবর্ষ
উপলক্ষ্যে ফেনী প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত প্রীতি ব্যাডমিন্টন টুর্ণামেন্ট’র ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২৫ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় শহরের খায়রুল আলম পেয়ারু জিমনেসিয়ামে ফেনী প্রেস ক্লাবের আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী জেলা প্রশাসক মোঃ ওয়াহিদুজজামান। ফেনী প্রেসক্লাবের সভাপতি জসীম মাহমুদ’র সভাপতিত্বে সাধারন সম্পাদক এসএম ইউসুফ আলীর সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন ফেনীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ গোলাম জাকারিয়া।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন, সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ এ এন এম নুরেরজ্জামান, স্টার লাইন গ্রুপের নির্বাহী পরিচালক জাফর উদ্দিন। ফেনী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ ওমর ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে ফেনী ব্যাডমিন্টন ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুক চৌধুরী ও জেলা ক্রীড়া সংস্হার কোষাধ্যক্ষ দেলোয়ার হোসেন ডালিম’র সহযোগিতায় খেলা পরিচালনা করেন মোঃ নাসির উদ্দিন মজুমদার।
খেলায় এডিএম গোলাম জাকারিয়ার ও মোঃ ওমর ফারুক চৌধুরী দল চ্যাম্পিয়ন ও প্রেসক্লাব ক্রীড়া সম্পাদক মোঃ ওমর ফারুকের দল রানার্সআপ হয়েছে। ম্যান অব দ্যা ম্যাচ হয়েছেন এডিএম মোঃ গোলাম জাকারিয়া ও ম্যান অব দ্যা সিরিজ হয়েছেন মোঃ ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন,প্রবাসী রেমিটেন্স যোদ্ধা মোঃ আশরাফ উদ্দিন ও রিয়েল এ্যাস্টেট ব্যবসায়ী এম ফখরুল ইসলাম, ফেনী রিপোটার্স ইউনিটির নব- নির্বাচিত সভাপতি মোঃ এনামূল হক পাটোয়ারী, ফেনী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক এন এন জীবন, পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ মহি উদ্দিন, অশোক লেল্যান্ড’র ডিলার মোহাম্মদ তাজুল ইসলাম, মোঃ শাহজাহান।
ফেনী প্রেসক্লাবের সহ-সভাপতি শেহাব উদ্দিন আহমেদ লিটন, সহ সাধারণ সম্পাদক কাফি দিদার,কোষাধ্যক্ষ শাহাদাত হোসেন, কার্যকরী সদস্য এবিএম নিজাম উদ্দিন, সৈয়দ মনির আহমেদ, দপ্তর সম্পাদক আমিন চৌধুরী,তথ্য প্রযুক্তি সম্পাদক এম শরীফ ভূঁইয়া, সমাজ কল্যাণ,সম্পাদক হাসান মাহমুদ, ধর্ম বিষয়ক সম্পাদক আহসান উল্লাহ, প্রকাশনা সম্পাদক রফিকুল ইসলাম, মোঃ আবু তাহের পন্ডিত, তোফায়েল ইসলাম মিলন, আলাউদ্দিন সবুজ, ওমর ফারুক, হাসনাত তুহিন, এন এ আফসার, মিজানুর রহমান, আফতাব উদ্দিন, এমডি মোশাররফ মোহাম্মদ ওমর ফারুক প্রমুখ।