আজ ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী পৌরসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন স্বপন মিয়াজী

আলাউদ্দিন সবুজ, ফেনী প্রতিনিধি :

আসন্ন ফেনী পৌরসভা নির্বাচনে নৌকা প্রতীকে মেয়র পদে প্রতিদ্বন্দ্বীতা করতে দলীয় মনোয়ন ফরম কিনেছেন বর্তমান প্যানেল মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী। গতকাল রোববার ২০ ডিসেম্বর সন্ধ্যায় রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিয়েছেন তিনি।

তৃতীয় ধাপে ফেনীসহ দেশের ৬৪টি পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের আগ্রহী প্রার্থীদের মধ্যে গতকাল রবিবার ২০ ডিসেম্বর হতে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। আগামী বৃহস্পতিবার ২৪ ডিসেম্বর পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দেয়া যাবে।

এর আগে গত ১৪ ডিসেম্বর তৃতীয় ধাপে ৬৪টি পৌরসভার তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী,আগামী ৩০ জানুয়ারি ফেনী পৌরসভায় ভোটগ্রহণ করা হবে। উল্লেখ্য, গত ৪ ডিসেম্বর তৃণমূলের মতামতের ভিত্তিতে পৌর নির্বাচনে সম্ভাব্য দলীয় প্রার্থী হিসেবে কেন্দ্রে তিনজনের নাম প্রস্তাব করা হয়।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ