আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:
র্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী ফেনী জেলার ফেনী মডেল থানাধীন মোহাম্মদ আলী বাজার এলাকায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ০২ জুলাই ২০২৪ ইং তারিখ আনুমানিক ১৬৩০ ঘটিকায় র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্ণিত এলাকায় পৌঁছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে কতিপয় ব্যক্তি কৌশলে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে র্যাব সদস্যরা আসামি ১। বাবলু(২০), পিতা-দুলাল বেপারী, সাং-চরমেহের, থানা-রামগতি, জেলা-লক্ষীপুর ২। নয়ন শেখ(১৮), পিতা-শহিদ শেখ, সাং-রামপুর, থানা-ফেনী সদর, জেলা-ফেনী এবং ৩। সাইদুল সর্দার(১৯), পিতা-মোঃ মহসিন সর্দার, সাং-চালিতাখালী, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে একটি ট্রলি ব্যাগের ভিতরে বিশেষ কৌশলে রক্ষিত এবং তাদের নিজ হাতে বের করে দেওয়া মতে ৩০ কেজি গাঁজা উদ্ধার সহ আসামিদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সুকৌশলে মাদকদ্রব্য (গাঁজা) ফেনী জেলার সীমান্তবর্তী এলাকা হতে স্বল্প মূল্যে সংগ্রহ করে পরবর্তীতে ফেনী, কুমিল্লা এবং ঢাকা সহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট অধিক মূল্যে বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লক্ষ ৫০ হাজার টাকা।
গ্রেফতারকৃত আসামি এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের ফেনী জেলার ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।