আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি) কেন্দ্রীয় অফিস পরিদর্শন করতে আসেন, ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান।
ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)র ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা মোস্তফা হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এফডিসির উপদেষ্ঠা জাফর আহমেদ।
সভায় ফেনী ডেভেলপমেন্ট কমিউনিটি (এফডিসি)র ১১৬ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় পূর্ণাঙ্গ কার্যকরী কমিটির ঘোষণা করা হয়।
উল্লেখ্য বিগত মে মাসে গোলাম মাওলা চৌধুরীকে সভাপতি, বীরমুক্তিযোদ্ধা মোস্তফা হোসেনকে সিনিয়র সহসভাপতি,
শান্তি রঞ্জন চৌধুরীকে সাধারন সম্পাদক এবং জি,এম মাহিমকে অর্থ সম্পাদক করে একটি আংশিক কমিটি ঘোষনা করা হয়েছিল।
সভায় দৈনিক ফেনী মিডিয়া এওয়ার্ড ২০২২ পুরস্কার অর্জন করায় এফডিসির সাধারণ সম্পাদক শান্তি রঞ্জন চৌধুরী কে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এবং প্রথম এফডিসিয়ান হিসাবে পদ্মাসেতু পরিদর্শন করায় আনোয়ার হোসেন কে ফুল দিয়ে অভিনন্দন জানান।