আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী জেলা বিএনপির আহবায়ক  গ্রেফতার 

 আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধি:

ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহারকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‌্যাব ৭-এর ফেনী ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম বলেন, নাশকতার মামলায় শেখ ফরিদ উদ্দিন বাহারকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলাল বলেন, ফেনীর দাউদপুর চৌধুরী বাড়ি থেকে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে মঙ্গলবার গভীর রাতে বাহারকে আটক করে নিয়ে যায়।

অপর দিকে পঞ্চম দফার ৪৮ ঘণ্টা অবরোধের সমর্থনে ফেনীতে বিএনপি নেতাকর্মীরা মশাল নিয়ে শহরজুড়ে বিক্ষোভ মিছিল করেছেন। মঙ্গলবার রাতে শহরের এসএসকে রোড ও মহিপাল অংশের কয়েকটি সড়কে এই মিছিল করেন তারা।

ফেনী জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক দেলোয়ার হোসেন দোলন ও জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক কাজী নজরুল ইসলাম দুলালের নেতৃত্বে শতাধিক নেতা-কর্মী মশাল মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

ফেনী শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক মিজানুর রহমান বলেন, ‘অবরোধের সমর্থনে কোনো দলের মিছিলের বিষয়ে আমাদের জানা নেই। গতকাল রাতে সব স্বাভাবিক ছিলো বলে জানান তিনি।

এদিকে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক সাংসদ, বীরমুক্তিযোদ্বা অধ্যাপক জয়নাল আবেদিন ভিপি, শেখ ফরিদ বাহার সহ ফেনী জেলা বিএনপির প্রায় দুইশত নেতাকর্মীদের গ্রেফতার করে মামলা হামলা চালিয়ে বর্বরতাকে হার মানিয়েছে বলে জানান। তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আশু মুক্তির দাবি করেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ