আজ ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী জেলা কারাগারে ফের আনা হয়েছে সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার কে

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধি:

স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে আবারও ফেনী জেলা কারাগারে আনা হয়েছে। ১ ফেব্রুয়ারী বৃহস্পতিবার ফেনী কারাগারের জেল সুপার মো: ইকবাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করে জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাঁকে ফেনী কারাগারে স্থানান্তর করা হয়েছে। বুধবার ৩১ জানুয়ারি রাতে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে ফেনী কারাগারে পৌঁছান বাবুল আক্তার।

প্রসঙ্গত,স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু খুনের মামলায় ২০২১ সালের ১২ মে আলোচিত বাবুল আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ জসিম উদ্দিনের আদালতে বাবুলের বিরুদ্ধে স্ত্রী খুনের মামলা বিচারাধীন। এটির সাক্ষ্যগ্রহণ চলছে।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ