আজ ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ

ফেনী গ্র্যান্ড সুলতান কনভেনশন হলে ফেনী জেলা আওয়ামী লীগের বর্ধিত সভা দুপুরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি,

বিশেষ অতিথি ছিলেন ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলি ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি।

সভাপতিত্ব করেন ফেনী জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এডঃ হাফেজ আহম্মদ পিপি। বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান এবং জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খায়রুল বাশার তপন, আলী হায়দার মাষ্টার, আলহাজ্ব আকরাম হোসেন হুমায়ুন, যুগ্ন সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মিলন,

সদর উপজেলার সভাপতি করিম উল্লা বি কম, সদর উপজেলা চেয়ারম্যান শুসেন চন্দ্র শীল,ফেনী পৌর সভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী,ফেনী জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন,জেলার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম জহির সহ বিভিন্ন অংগসংগঠনের নেতৃবৃন্দ ।

সভা পরিচালনা করেন
ভাইস চেয়ারম্যান ও দপ্তর সম্পাদক এ কে শহীদ খোন্দকার।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ