আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীর সোনাগাজীর জমাদার বাজারে অগ্নিকাণ্ড,আনুমানিক ২৫লাখ টাকার ক্ষতি

আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ

সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নের জমাদার বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। ১০ জুলাই রাত ১০টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে দোকান মালিক ও প্রত্যক্ষদর্শীরা জানান। এতে বাজারের ৪টি দোকান ও একটি স্কুল পুড়ে যায়।

দোকান মালিক মোঃ সোহেল জানান- তার মালিকানাধীন কাউছার মেটাল ওয়ার্কসপ পুড়ে যাওয়ায় আনুমানিক ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

মুদি ও চা’দোকানী সাহাব উদ্দিন ষ্টোরের মালিক সাহাব উদ্দিন তার ক্ষয়ক্ষতির পরিমান প্রায় ২লাখ টাকা বলে দাবি করেন।
জমাদার বাজার আইডিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার মোঃ আবদুল্লাহ জানান- বিদ্যালয়ের অফিস ও ফার্ণিচার সহ বই পুস্তক পুড়ে আনুমানিক ২লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। হাজী বাহার রাইচ মিল মালিক মোঃ মহিউদ্দিন তার রাইচ মিলের যন্ত্রপাতি ও গোডাউনে রক্ষিত মালামাল পুড়ে প্রায় ২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

গোস্ত ব্যাবসায়ী শাহআলম বলেন তার ফ্রিজ, ফ্রিজে সংরক্ষিত গোস্ত, গরুর চামড়া সহ পুড়ে তার ১লাখ ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়।
দোকান ঘরের মালিক আবুল কাশেম ও হাজী বাহার জানান ঘর পুড়ে যাওয়ায় তাদের প্রায় ১২ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

রাত ১০টায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়, উপজেলা সদর থেকে মাত্র ৩ কিলোমিটার দুরত্ব হলেও রাস্তা খারাপ হওয়ায় ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক গাড়ী পৌঁছাতে আধাঘন্টা সময় লাগে, ইতিমধ্যে ৪টি দোকান ও একটি স্কুল পুড়ে যায়। ফায়ার সার্ভিস উপস্থিত নাহলে আরো বেশী ক্ষয়ক্ষতি হতো বলে স্থানীয়রা জানায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেন সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম পলাশ ও চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু সহ আওয়ামিলীগ নেতৃবৃন্দ। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ফায়ার সার্ভিস ও মালিকপক্ষ জানিয়েছেন।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ