আজ ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৩শে এপ্রিল, ২০২৬ ইং

ফেনীর সোনাগাজীতে জাতীয় সমবায় দিবস পালিত

আলাউদ্দিন সবুজ. ফেনী জেলা প্রতিনিধিঃ

সোনাগাজী উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে ৫ নভেম্বর (শনিবার) সকাল ১১টায় সোনাগাজীতে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সোনাগাজী উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার এস এম মঞ্জরুল ইসলাম এর সভাপতিত্বে ও সমবায় পরিদর্শক আ.ন.ম তৌহিদুল ইসলাম এর সঞ্চালনায় প্রধান

অতিথি ছিলেন সোনাগাজী পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন, স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার ফেরদৌসী বেগম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম অনিক চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান শাখাওয়াতুল হক বিটু, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান ফারুক হোসেন, সাবেক উপজেলা সমবায় অফিসার সিরাজুল হক।

সমবায়ীদের মধ্য থেকে বক্তব্য রাখেন পূর্ব শাহাপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি গাজী মোহাম্মদ হানিফ, বাদুরিয়া সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতির সভাপতি দেলোয়ারা আক্তার মায়া, আনন্দীপুর সার্বিক গ্রাম উন্নয়ন সমিতির সভাপতি আরিফুর রহমান প্রমূখ।

সমবায়ীদের বক্তব্যে গাজী হানিফ বলেন দেশ স্বাধীনের পর জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কৃষক শ্রমিক ও সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী ও ঐক্যবদ্ধ হওয়ার জন্য প্রত্যেক ইউনিয়নে বহুমুখী সমবায় সমিতি গঠনের জন্য উদ্বুদ্ধ করেন।

বর্তমানে সমবায়কে বাংলাদেশের অর্থনীতির দ্বিতীয় খাত হিসেবে বিবেচনা করা হয়। দক্ষ ও প্রশিক্ষিত জনশক্তি তৈরি ও দেশের অর্থনৈতিক উন্নয়ন এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে সমবায়ের গুরুত্ব অপরিসীম।

Comments are closed.

     এই বিভাগের আরও সংবাদ