আলাউদ্দিন সবুজ.ফেনী জেলা প্রতিনিধিঃ
ফেনীতে ১৮ কেজি গাঁজাসহ তিন মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাব। মঙ্গলবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভার সংলগ্ন দিদার পরিবহন বাস কাউন্টারের সামনে থেকে ১৮ কেজি গাঁজাসহ মাদক বিক্রেতা আবুল বাদশা ওরফে বাদশা (২২), মো. ইছাক (২১) ও মো. মাহমুদুলকে (২২) আটক করে র্যাব।
আটক আবুল বাদশা নেত্রকোনা জেলার দূর্গাপুর থানার ফুলপুর এলাকার মো. রমজান আলীর ছেলে, মো. ইছাক একই এলাকার আবদুল হাই’র ছেলে ও মো. মাহমুদুল একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।
র্যাব জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে মাদক বিক্রেতারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল ফ্লাইওভার সংলগ্ন দিদার পরিবহন বাস কাউন্টারের সামনে মাদক ক্রয়-বিক্রয় করছে।
খবর পেয়ে র্যাবের একটি দল সেখানে উপস্থিত হলে র্যাবের উপস্থিতি টের পেয়ে তিন ব্যক্তি পালানোর চেষ্টা করে। এ সময় র্যাব সদস্যরা ধাওয়া করে আবুল বাদশা ওরফে বাদশা, মো. ইছাক ও মো. মাহমুদুলকে
আটক করে।
আটককৃতদের পিঠে থাকা ব্যাগ তল্লাশি করে কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক বাজার মূল্য ২ লাখ ৮৮ হাজার টাকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা র্যাবকে জানায়, তারা দীর্ঘদিন ধরে ফেনীর সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে নেত্রকোনা জেলাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন জায়গার মাদক বিক্রেতা ও মাদক সেবীদের কাছে অধিক মূল্যে মাদক বিক্রয় করে আসছেন।
র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানী অধিনায়ক, উপ পরিচালক, স্কোয়াড্রন লীডার আব্দুল্লাহ আল জাবের ইমরান বলেন, উদ্ধারকৃত মাদক ও আটককৃতদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।